আমি পিপীলিকার মাঝে থাকি উল্লাসে পথহারা পথিকের সাথে কাঁদি নীরবে আমার ঠিকানা পাও নি? দাউদাউ চিতায় জ্বলে যে বিরহ খুঁজে দেখ সেখানে ধূসর ছাই-- আমার ঠিকানা শুরু এখানে...
চিহ্নটা দেখা যাবে নীলিমার আঁচলে দ্রোণের কোমল আঘাতে ক্ষত শুভ্র পা আমার ঠিকানা প্রলেপ তবে-- ‘ওহ্’ শব্দ হলে আমি কান্নাসাগর নীলিমার কবরের পাশে হতে পারে ঠাঁই-- আমার ঠিকানার সীমান্ত এখানে...