[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

ব্যথা যেন নিরবে ঝড়ে


ব্যথা যেন নিরবে ঝড়ে
 

স্মৃতির আঙিনায় খুজঁবে যখন
পাবে আমাকে পাশে তখন
হতে পারিনিই হয়তো সাথী
বুকে ব্যাথা এখনো দিবা রাত্রী
অনেক কথা পড়ে মনে
ব্যথা যেন নিরবে ঝড়ে

চিতার আগুন সারাক্ষণ বুকে
প্রেম করে মরেছি ধুকে ধুকে
এখনোকি মনে পড়ে তোমার
ছিলে সাথী একদিন আমার
হলে তুমি চিরতরে পর


আছ তুমি সুখে যানি থাক প্রতিক্ষণে
এই জীবনে করোনা কভু আমায় তুমি মনে
যখন সুখগুলো আড়াল হবে
কাছের মানুষ পর হবে
কষ্ট গুলো পিছু নেবে
চাঁদের আলো নিভে যাবে
সপ্নগুলো ভেঙ্গে যাবে

তখনো হাত বাড়িয়ে
বলবো আমি
পাশে আছি বন্ধু হয়ে
হাত বাড়ালে পাবে দেখা
এখনো আছি আমি একা
সুখের সন্ধানে টানলে ইতি
ভালবাসার রইলো স্মৃতি

সকাল দুপুর সন্ধ্যা বিকেল তোমায় ভেবেছি

 
সকাল দুপুর সন্ধ্যা বিকেল তোমায় ভেবেছি
 
 
 
তোমার কাছে চেয়েছিলেম
ভালবাসার তাপ
তুমি দিয়ে গেছো আমায়
অগ্নিগিরির ভাপ।


সকাল দুপুর সন্ধ্যা বিকেল
তোমায় ভেবেছি
তার বদলে এক আকাশ
কষ্ট পেয়েছি।

দূরে ছুঁড়ে ফেলে গেছো
দুঃখ তাতে নেই
বদলে যাই নি আমি আজও
আছি আগের সে-ই।


কষ্ট গুলি বুকের ভেতর
দাপাদাপি করে
সেদিন তুমি পাশে ছিলে
আজ গিয়েছ সরে।

ভালবাসার অথৈ জলে
সাঁতরে বেড়াই আমি
খুঁজে বেড়াই এই জগতে
কি সবচে দামি।

মৌনতা

মৌনতা


যখন তুমি আমার হাতের কাছে ছিলে,
তখন তোমার হাতটা ধরিনি আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসন্ঙতা দূর
করিনি তোমার,
আমি রাস্তায় দাড়িয়ে তোমার শুন্য


বারান্দার সাথে কথা বলেছি,
কতবার নিয়েছি তোমার ছাদের
নির্জীব রেলিন্ঙ এর সজীব ছোঁয়া
কতবার হেসেছি টবের ঐ গাছ্গুলোর
সাথে,
ভেসেছি রঙিন ফুল গুলোর সাথে,
তাদের বলেছি , আমার ভালোবাসা
কথা,
অভিমান,আবেগ,উন্মাদনা সবই
বলেছি আমি তাদের,
শুধু বলতে পারিনি আমি তোমায়,
কতবার ভেবেছি ভেঙে ফেলব এই
মৌনতা,
কতবার ভেবেছি, কতবার গিয়েছি ছুটে,
ভেবে আজ বলবোই তোমায়,
পারিনি আমি, ফিরে এসেছি বারবার,
তোমার রেলিঙ আর ফুলগুলোর
ছোঁয়া নিয়ে,
ওদের সাথে আমার সপ্নরাও ছিল,
আমি হয়তো একা ছিলাম না সেদিন,
স্বার্থপর হয়ে ছিলাম সেদিন আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসঙ্গতা দূর
করিনি তোমার,
আজ তুমি চলে গেছ আমার সপ্ন আর
ওদের প্রান নিয়ে,
নিঃসঙ্গতা তাই গ্রাস করেছে আমায়,
আজ অর্ধমৃত আমি

এ আমার নিয়তি


আমি যেন কার আশায় পথ চেয়ে থাকি ।
 যে আর ফিরবেনা চেনা সেই পথ ধরে ।
আমার ভালোবাসা লুট হয়ে গ্যাছে কোন এক শ্রাবনের রাতে ।
সেই রাতের ক্ষত চিহ্ন বয়ে বেড়াই আমি আজীবন ।
এ দায় থেকে আমার মুক্তি নাই ।
 আসলে এ তো আমার দায় নয় ।
এ আমার স্বরচিত বিষাদ সিন্ধু ।
মানুষ কতো সহজেই সবকিছু ভুলে ভালো থাকতে জানে ।
নতুন করে সব গরে নিতে পারে ।
 আমি এ সহজ পথে হাটি না ।
কারন এ আমার নিয়তি ।
ভালোবেসে যে কষ্ট না পেয়েছে, না কেঁদেছে
সে কোনদিন বুঝবেনা ভালোবাসা মানে কি,
সত্যিকার ভালোবাসা আসে কষ্টের হাত ধরে ।

 

চাওনি কখনো কিছু......

 
হয়নি দেয়া তোমায় কোন কিছু.........
যদিও তুমি চাওনি কখনো কিছু......
তবুও আমি দিতে চাই তোমায়......
আমার সব কিছু......
বিনিময়ে চাই না আমি কোন প্রতিদান......
 
শুধু দেখতে চাই তোমার হাসি ভরা মুখ......
চাই শুধু তোমার সুখ.........
নিয়ে নিবো আমি তোমার রাশি রাশি দুঃখ......
তুমি শুধু ভুলে যেওনা আমায়......
জান কি কতটা ভালোবাসি তোমায়......???
 
 

ভালোবাসার না বলা অনুভুতি...


ভালোবাসার না বলা অনুভুতি...

নিঝুম রাতে,
চুপ চুপি বালিশে মুখ গুজে তার কথা ভেবে অস্থির হয় মন…

যখন বৃষ্টি হবে,
দরজা জানালা বন্ধ করে মেঝেতে শুয়ে মন তার কথা ভেবে যায়...

তুমি জানো যে সে নেই,
তার পরেও পথে বের হলে হাজারো লোকের ভিতরে মন তাকে খুঁজবে…

চেনা অচেনা মানুষের ভিড়ে তার কণ্ঠ খুজে ফিরবে…
আর প্রিয় গান গুলো শুনবে বেশী বেশী...
সত্যি তুমি বুঝে যাবে ভালোবাসার অনুভুতি…

এমন অনেক সকাল আছে যে সকালে
সূর্য ঢাকা পরে মেঘের আড়ালে…

পাখিরা ডাকেনা,
রোদের হাসি শিশিরের অশ্রুকে মুছে দেয়না...

এমন অনেক রাত আছে যে রাতে চাঁদে গ্রহণ লাগে…
জোনাকিরা অভিমান করে..

তারারা লুকিয়ে থাকে…
কিন্তু এমন কোন সকাল এখনো আসেনি...
যে সকাল তোমাকে পাওয়ার প্রার্থণা ছাড়া শুরু হয়েছে…


আর এমন সব মূহূর্তগুলোর সমাপ্তি ঘটেনা না বলে ভালবাসার অনুভূতিগুলোও রয়ে যায় অসমাপ্ত….. ♥