[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৪ জানুয়ারি, ২০১২

ক্ষমা করো আমায় অধরা ..........

ক্ষমা করো আমায় অধরা ...


 
 
 
 
 
 
 
 
কেমন আছ অধরা...........?
নির্জন এই মধ্যরাতে যখন
পৃথিবী ঘুমিয়ে পরেছে ক্লান্তির ভারে
ঠিক তখনি আমি হেটে চলেছি
তোমার ভালোবাসার দুরন্ত মেঠো পথে....
চাদের নীল জোছনা যেন সে পথ
ঢেকে দিয়েছে নরম নীল গালীচার আবরনে ।
কি চিনতে পেরছ আমায় তুমি অধরা......
আমি ....আমি অরণ্য...........
যে অরণ্য হাড়িয়ে গিয়েছিলো নিরবে
হৃদয়ের অদৃশ্য বন্ধন একদিন
স্বার্থপরের মতো ছিন্ন করে
এক বুক অভিমান নিয়ে,
ভুলে গিয়েছিলো যে অরণ্য ,চাইলেই যে,
সব কিছু ভুলে যাওয়া যায়না..........
ফিরে আসতে হয় এক অদৃশ্য সুতোর টানে.........
আমি এসেছি ...আমি এসেছি ফিরে অধরা...
বিশ্বাস করো অধরা...প্রাচ্যের ঝলমলে আলো
আমাকে এতটুকু মোহিত করতে পারেনি
যতোটানা তুমি পেরেছিলে সামান্য দ্বীপ জ্বেলে
সমুদ্রের উত্তাল ঢেউ আমায় এতটুকু
মাতাল করতে পারেনি অধরা
যতটানা মাতাল করেছিলে আমায় তুমি
তোমার ভালোবাসার মাদকতায়...........
চোখের সামনেই পরেছিলো এক অশান্ত সমুদ্র
অথচ.....অথচ এই আমি তোমাকে ফেলে
কল্পনার জোয়ারে ভেসে চলে গিয়েছিলাম
ভালোবাসার দেবীর খোজে.........
বুঝতেই পারিনি তখন আমিই ছিলাম
অধরা নামের এক দেবীর আরধ্য পুরুষ.......
ক্ষমা করো আমায় ...অধরা নামের বৃত্তের
বাহিরে যাওয়ার সাধ্য যে আমার নেই.......
কি ক্ষমা করবেতো আমায়............
আজন্ম দন্ডপ্রাপ্ত ভালোবাসা হিনতার দায়ে
এই শূন্য মানুষটিকে কি তুমি
ক্ষমা করতে পারবেনা শেষ বারের মত.......
সব ভুল শুধরে নিয়ে ,নষ্ট কষ্ট নামের
ঝরাপাতা গুলো সমুদ্রের জলে বিসর্জন দিয়ে ,
তুমিকি পারবেনা অধরা.... এই অরণ্যকে
আজীবনের মতো আপন করে নিতে...?

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

চাঁদ দেখা হয়ে উঠে না ...........

চাঁদ দেখা হয়ে উঠে না
চাঁদ দেখা হয়ে উঠে না!

কত রাত গড়িয়ে গেল,
চাঁদ দেখা হয়ে উঠে না!
শীতের রাতে
চাঁদের নিচ দিয়ে কুয়াশারা
বিলি ‍কেটে কেটে; মেঘের সাথে উড়ে যায়।
কুয়াশার ছোপ ছোপ
হাওয়ার ঝাপটায়, জ্যোত্স্না মাখা রাত
মৃদু কেঁপে উঠে!
রাত যেন আজ অপ্সরী
রাত আজ বড় আবেগী, অবনত পায়ে চুপি চুপি
কাঁপা কাঁপা ঠোঁটে,যাচ্ছে অভিসারে।
১৪১৮@১৩ পৌষ,শীতকাল

সূর্য উঠুক হেসে ২০১২

সূর্য উঠুক হেসে ২০১২
সূর্য উঠুক হেসে। ২০১২
কুয়াশা ভেজা থ্রার্টি ফাষ্ট
শিশিরে ভিজেছে খানিক,
বছর ভরে গ্লানি যত
দিচ্ছে বিদায় আজ।।


রক্তমাখা জিয়ন কাঠি
ছুঁয়ে ছিল বার মাস,
কষ্ট সুখে গেল দিন
হাহাকার বুকে দীর্ঘশ্বাস।।


যতই বাজুক কষ্টের বীণ
সময রয়না যে বসে,
নতুন ফুলের গন্ধ ছড়াক
সূর্য উঠুক হেসে।।


১৪১৮@১৭ পৌষ,শীতকাল

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

সবকিছু যেন শেষ সন্ধ্যায়



সবকিছু যেন শেষ সন্ধ্যায়
ব্রিকফিল্ড ঘিরে রেখেছে
উত্তর আধুনিক এই শহর।
চারদিকে তাপ দিচ্ছে
দুষিত করছে ,ধুলা কিম্বা ময়লায়।
সব কিছু যেন অন্ধকারে
গুমট হয়ে আসছে।
বাতাসে বৈরি পরিবেশ-
কুয়াশায় লাবণ্যতা হারাচ্ছে
বিস্তৃত সব অপরূপ প্রকৃতি-
যেন ধেয়ে আসছে
কোনো এক ভয়াবহতা
যেখানে শিকার হবে তাবৎ
শক্তিমান যত রুপসী শহর,
গ্রাম-অথবা সৌন্দর্য মণ্ডিত দেশ।
আমাদের শরীরে বইছে
অনাদিকালের সব নোংরা অসভ্যতা
আমরা নীরবে জ্বলে যাই
পুরে যাই – তার সাথে
হত্যা করি আমাদের যত
প্রদত্ত জ্ঞান-
৩০।১২।২০১১ইং/রাত্রি:১০:১৫মি: