আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
শনিবার, ১২ মে, ২০১২
সকলেই একা
সকলেই একা
শহস্র নক্ষত্র উঁকি দিয়ে যায় আকাশের বুকে,
দিন যায় রাত আসে ক্লান্তিহীন পথিকের মত;
বলে যায় কত কথা তার কানে কানে,
দিঘীর কালো জলে শুভ্র হাঁসের মত;
শ্রান্তিহীন সুখে ।
তবুও সবুজ মনে গভীর ক্ষত হয়ে থাকে,
চিরকাল অর্থহীন স্বপ্নের মত;
শৈশবের সুখগুলো নরম চোখের পাতায়--
আলো হয়ে হাথ বাড়ায়,
কৈশোর হারায় নিজে যৌবনের কাছে ।
যদিওবা ভালবাসা বন্ধুত্ব হৃদয় প্রেম;
সাগরের সফেঁন ঢেউয়ের মত আসে যায়--
থাকে পাশে পাশে,
জীবনের শুন্যতাকে ভরে দেয়--
তার স্নিগ্ধ নিঃশ্বাসে,
তবুওতো চিরকাল একা বেঁচে থাকা--
সকলের মাঝে থেকেও সকলেই একা ।
দিন যায় রাত আসে ক্লান্তিহীন পথিকের মত;
বলে যায় কত কথা তার কানে কানে,
দিঘীর কালো জলে শুভ্র হাঁসের মত;
শ্রান্তিহীন সুখে ।
তবুও সবুজ মনে গভীর ক্ষত হয়ে থাকে,
চিরকাল অর্থহীন স্বপ্নের মত;
শৈশবের সুখগুলো নরম চোখের পাতায়--
আলো হয়ে হাথ বাড়ায়,
কৈশোর হারায় নিজে যৌবনের কাছে ।
যদিওবা ভালবাসা বন্ধুত্ব হৃদয় প্রেম;
সাগরের সফেঁন ঢেউয়ের মত আসে যায়--
থাকে পাশে পাশে,
জীবনের শুন্যতাকে ভরে দেয়--
তার স্নিগ্ধ নিঃশ্বাসে,
তবুওতো চিরকাল একা বেঁচে থাকা--
সকলের মাঝে থেকেও সকলেই একা ।
বৃহস্পতিবার, ১০ মে, ২০১২
নির্জন বন রাত জাগে পাহারায়।
নির্জন বন রাত জাগে পাহারায়।
অভিমানে বাতি নিভে গেল,আমার ঘরে এখন,
আঁধারের চাওয়ার মত রাত।
তোমার পা টিপে টিপে আসা, আঁধার গা ছুঁয়ে,
দুরু দুরু বুকে,অপেক্ষার প্রহর ভাঙ্গল এবার!
অভিসারের এমন,
জোয়ার বানে ভাঙ্গল বাঁধ,
অনৈতিক বাসনার প্রলুব্ধ চাওয়া।
আঁধারের চাওয়ার মত রাত।
তোমার পা টিপে টিপে আসা, আঁধার গা ছুঁয়ে,
দুরু দুরু বুকে,অপেক্ষার প্রহর ভাঙ্গল এবার!
অভিসারের এমন,
জোয়ার বানে ভাঙ্গল বাঁধ,
অনৈতিক বাসনার প্রলুব্ধ চাওয়া।
আমার আঁধার ঘর অরক্ষিত, লুট করেছে চোর সিঁধ কেটে, ছিল খানিক পয়সা আনা থলেতে।
অভিসারের ভক্ষণে সব গেল খোয়া, মহুয়ার নেশার পিছনে, নির্জন বন রাত জাগে পাহারায়।
হৃদপিণ্ডের শব্দে জানান দেয়, আঁধারের শরীরে প্রাণের চঞ্চলতা, অন্ধকারে আঁশটে গন্ধ ভাসে।
ত্রিভূজ খালটায় বানের জল ঢুকেছে, মৌনতার অভিমান পরছে চুঁয়ে, স্বপ্ন খোয়ালো জোনাকির।
অভিসারের ভক্ষণে সব গেল খোয়া, মহুয়ার নেশার পিছনে, নির্জন বন রাত জাগে পাহারায়।
হৃদপিণ্ডের শব্দে জানান দেয়, আঁধারের শরীরে প্রাণের চঞ্চলতা, অন্ধকারে আঁশটে গন্ধ ভাসে।
ত্রিভূজ খালটায় বানের জল ঢুকেছে, মৌনতার অভিমান পরছে চুঁয়ে, স্বপ্ন খোয়ালো জোনাকির।
১৪১৯@২৬ বৈশাখ, গ্রীষ্মকাল!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


