[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২

মেঘ-বৃষ্টি লুকোচুরি





মেঘ-বৃষ্টি লুকোচুরি
akashnill
এই কি মেঘের খেলা-
প্রতিদিন সে ঢাকে আকাশ,
ভু-পৃষ্টে থমকে দাড়ায় তপ্ত বাতাস।
প্রতিক্ষায় চেয়ে তনুমন,
ক’ফোটা বৃষ্টি ঝরো অনুক্ষন।
কদম তলে ‍সিক্ত বসনে
কথা হবে প্রিয়ার সাথে তৃষিত নয়নে,
রোদেলা দুপুরে ঘামসিক্ত মনে
তাই অপেক্ষায় কাটে বেলা।
অপেক্ষার দুপুর বিকেলে যায়
গোধূলীয়ার সঙ্গম হয় সুর্য ডোবায়
তবুও জলহীন মেঘ বৃষ্টি ঝরালো না,
প্রিয়া মোর আসিলনা শুষ্ক সাজ বেলায়,
ছোঁয়া গেল না তাকে বৃষ্টির অপেক্ষায়,
এ যেন মেঘ-বৃষ্টি লুকোচুরি খেলা।

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

একুশ আসে একুশ যায়




একুশ আসে একুশ যায়

একুশ এলেই হুঁশ হয় বেহুঁশ বাঙ্গালীর
একুশ একেই নিরঙ্কুশ শ্রদ্বায় নগ্ন চরন ধীর
একুশের পরশে হৃদয় নিমেষে বিগলিত চিত্ত
শহীদ স্মরনে নিমগ্ন জাতি, স্যালুট -হে ভাষা বীর।

একুশ এলে ভরে ফুলে ফুলে শহীদ বেধি সারা
একুশ পেরুলেই ভুলি তাদের ভাষার জন্য প্রাণ দিলো যারা
যে চেতনায় এসেছিলো একুশ
দিয়েছিলো রক্তের জলাঞ্জলী রফিক শফিক বরকতেরা
আজ সেই চেতনায় জমেছে মরিচিকা
নিঃশব্দ ঘুনোপোকায় ভঙ্গূর জাতির মেরুদণ্ড
ভাষার ভালোবাসার নামে ভন্ড রাজনীতি করছে নির্লজ্জ ধোকা
ধার করা সংস্কৃতির জোয়ারে বাংলা আজ ক্ষীণ
ছিন্ন ভিন্ন জাতির মননে হবে কী ! ভাষার চেতনা উদ্বার ।

হে প্রভূ তোমার ভালবাসাই খাঁটি



হে প্রভূ তোমার ভালবাসাই খাঁটি

স্বেচ্ছা নির্বাসন...





স্বেচ্ছা নির্বাসন

যখন আনমনে ভেসে আসে তোমার মুখ খোলা জানালায়
আমার রোদ্দুর হতে মন চায়;
আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে হয় তোমার চিবুক।
অথবা একটা বৃষ্টি দিন বিজন পথে একাকী তুমি
এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়ি আমি;
ভেজা চুল বেয়ে তোমার কপাল পেড়িয়ে,
নাকের ডগা গড়িয়ে ছুঁয়ে দেই তোমার শুষ্ক ঠোঁট।
একটা জীবন এক সাথে চলি হাসি কান্নায়-
শুধু শব্দ আর ধ্বনি মাত্র; বাস্তবতা দুরূহ!
জীবনে যতো টা পথ হেঁটেছি একাকী বিধুর
আর কতোটা বাকী কে জানে?
নিয়েছি স্বেচ্ছা নির্বাসন, বৈরাগী করেছি মন!
অথচ স্বপ্ন মৃত্যু প্রভাত বেলায় আবার স্বপ্ন দেখি
চলেছে জীবন চলবে শ্বাস আছে যতদিন
তুমি ছারা আমি হয়তো বা বেশ নই
তুমি কি আছো থেমে?
জীবনে বাঁকে জমে শুধু স্মৃতি দুঃখ কি বা সুখের
এইতো জীবন এভাবেই বেঁচে থাকা।

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২

বসন্তের প্রতিজ্ঞা




বসন্তের প্রতিজ্ঞা
397083_274410669286902_100001539147249_748885_366436998_n[1]

4ec4d5fd9a0705530cfa4a9e1bcabbe7


হায়রে ছুড়ি তোর হাতের চুড়ি
হলুদ রঙ্গে বাজে,
তোর হাতেই সাজবে বলে
বসন্ত আজ আসে ।

তোর কপালের হলুদ টিঁপে
এক বিকেলের রং,
ভালোবাসাই সাজিয়ে রাখে
ভালোবাসার ঢং।

শোনরে ছুড়ি হলুদ শাড়ী
তোকেই মানায় বেশ,
তোর আচলে বেশ খুঁজে পাই
স্বপ্ন দিনের রেশ।

চলনা ছুড়ি শপথ করি
এই বসন্তের দিনে,
হৃদয় ভাঙ্গা রুগ্ন ঘরে
সুখ আনবো কিনে।

তখন তুমি এখন তুমি




তখন তুমি এখন তুমি
 ফেব্রুয়ারি ০৫, ২০১২

a a

এইতো সে দিন
চাঁদের আলো ধরতে গিয়ে
তপ্ত রোদে গা ভেজালে;
আগুনটাকে জ্বালবে বলে
দু’হাত ভরে ছাই উড়ালে।


এইতো সে দিন
ফুল গুলোকে ছোঁবে বলে
রক্ত দিয়ে হাত রাঙ্গালে;
পাখির পালক ধরতে গিয়ে
স্বপ্ন গুলো খুব আঁড়ালে।


এখন তোমার হিসেবি মন
প্রজাপতির ডানায় আঁকে
চাওয়া পাওয়ার অংক নিয়ে
চিত্রা নদীর বাঁকে বাঁকে।


এখন তোমার সন্ধি গুলো
সঙ্গী দেখে বিচার করো
এখন তুমি ভালো মন্দ
অনেক কিছুই বুজতে পারো।


এখন তোমার সুখের ঘরে
বারো মাস শরৎ থাকে
তবু যখন একলা একা
আটকে থাকো স্মৃতির ফাঁকে।